ইহুদিদের অঢেল সম্পদ এবং প্রভাবশালী ইহুদি লবির কারণেই ইজরায়েলকে মার্কিন সমর্থন: জেরুজালেম পোস্টের দাবি

মীযান ডেস্ক:  হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে ‘ইহুদি সম্পদ ও প্রভাব’ থাকার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন করছে বলে দাবি করেছে দৈনিক জেরুসালেম পোস্ট। শনিবার জেরুসালেমভিত্তিক এই সংবাদমাধ্যম এক প্রতিবেদনে লিখেছে, বিবিসির স্প্যানিশ ভাষা পরিষেবা এক প্রোগ্রাম প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে, ‘ইহুদি সম্পদ ও প্রভাব’ এর কারণেই ইজরায়েলকে সমর্থন করছে আমেরিকা।

ওই প্রোগ্রামে বিবিসি নিউজ উপস্থাপক গঞ্জালো কেন্নডা দাবি করেন- ইজরায়েলকে ‘মধ্যপ্রাচ্যে আমেরিকান ছিটমহল হিসেবে দেখা হয়। তিনি এও দাবি করেন যে- ইহুদিরা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ‘শক্তিশালী সংখ্যালঘু লবি। আবার চলমান ইজরায়েলি যুদ্ধ প্রসঙ্গে কেউ কেউ গাজা উপত্যকা সহ সমগ্র ফিলিস্তিনকে মধ্যপ্রাচ্যের ভিয়েতনাম বলে উল্লেখ করেছেন।

এদিকে কেন্নাডা বলেন- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান এবং ইজরায়েলকে সামরিক ও আর্থিক সমর্থন দেবার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত আমেরিকার রাজনীতিতে নতুন নয়। কিন্তু প্রশ্ন হল, ইজরায়েলের জন্য এই নিঃশর্ত ও তড়িঘড়ি সমর্থন কোথা থেকে আসে? বিশেষ করে যেখানে মার্কিন অর্থনীতির হাল বেহাল।

তাঁর মতে, প্রধানত ছয়টি কারণে ইজরায়েলের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থন। এই প্রোগ্রামে গঞ্জালো কেন্নাডা বলেন- ‘বর্তমানে ইসরাইলে প্রায় ৭০ লাখ ইহুদি বসবাস করে। যেখানে মার্কিন মুলুকে প্রায় ৭৫ লক্ষ ইহুদি রয়েছে। যদিও ইহুদিরা আমেরিকার জনসংখ্যার নিরিখে সংখ্যালঘু, তবুও তারা খুবই শক্তিশালী ও প্রভাবশালী। তাই আমেরিকার অভ্যন্তরীন রাজনীতি ও বিদেশনীতিতে মার্কিন-ইহুদি লবি যথেষ্ট প্রভাব রাখে বা ছড়ি ঘোরায়। এর আরেকটা কারণ হল, আমেরিকায় বিশাল বড় বড় কারখানা ও শিল্প রয়েছে ইহুদিদের। এছাড়াও অনেক মার্কিন বহুজাতিক কোম্পানিতে বড় মাপের শেয়ার রয়েছে ইহুদি কোম্পানিগুলোর। সব মিলিয়ে অমেরিকার অর্থনীতিতে ইজরায়েল বা ইহুদিদের বিরাট অংশগ্রহণ রয়েছে। যার জন্যই শত অপরাধ করলেও সব ব্যাপারেই ইজরায়েলকে সমর্থন দিতে একরকম বাধ্য হয় ওয়াশিংটন প্রশাসন। বাইডেনও তার ব্যতিক্রম নয়।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: